29 C
আবহাওয়া
১:৫৬ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » ফরিদপুরে ট্রেনের ধাক্কায় পুকুরে মাইক্রোবাস, নিহত ৫

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় পুকুরে মাইক্রোবাস, নিহত ৫


বিএনএ, ফরিদপুর : ফরিদপুরে ট্রেনের ধাক্কায় একটি মাইক্রোবাস পুকুরে ছিটকে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর সদর উপজেলার মুনসিবাজার এলাকায় একটি লেভেল ক্রসিং পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধারকাজে যোগ দেয়। ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে পাঠানো হলেও তারা সেখানে মারা যান।

স্থানীয়রা জানান, মাইক্রোবাসটি ফরিদপুর শহরের দিকে যাচ্ছিল। আর ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। ক্রসিংয়ে কোনো লাইনম্যান না থাকায় এমন ‍দুর্ঘটনা ঘটেছে। ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে সড়কের পাশের খাদে গিয়ে পড়ে।

জানা গেছে, দুর্ঘটনার শিকার মাইক্রোবাসটিতে একটি মোবাইল ফোন পাওয়া গেছে। মোবাইলের সূত্রধরে জানা গেছে, মোবাইল ব্যবহারকারীর বাড়ি নারায়ণগঞ্জে। তাই উদ্ধারকারীদের ধারণা, নিহতরা নারায়ণগঞ্জের বাসিন্দা হতে পারেন। তাদের পরিচয় শনাক্তে কাজ চলছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল