30 C
আবহাওয়া
২:২৩ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ

স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ


বিএনএ ডেস্ক: অবশেষে গত কয়েকদিনের তীব্র সঙ্কটের পর আজ বাসাবাড়িতে গ্যাসের চাপ কিছুটা বেড়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে এমন তথ্য জানা গেছে।

দীর্ঘ কয়েক সপ্তাহ যাবৎ গ্যাসের তীব্র সঙ্কট দেখা দেওয়ায় বাসাবাড়ির রান্না বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। অনেকেই বিকল্প হিসেবে ইনডাকশন চুলা ব্যবহার শুরু করেন।

খোঁজ নিয়ে জানা যায়, আজ সকাল থেকে গ্যাসের প্রেসার কিছুটা বেড়েছে।

বনশ্রীর এক গৃহিনী জানান, আজ সকালে গ্যাসের চাপ কিছুটা বেড়েছে। তিনি রান্না করতে পেরেছেন। তবে আবারও গ্যাস চলে যাওয়ার আশংকায় তিনি সারাদিনের রান্না করে ফেলেছেন।

প্রসঙ্গত, রাজধানীসহ সারাদেশে গত কয়েকদিন ধরে তীব্র গ্যাস সংকট শুরু হয়। এতে সবচেয়ে বেশি ভোগান্তি দেখা দেয় বাসাবাড়ির রান্নার কাজে। পাইপলাইনে গ্যাসের চাপ কম থাকায় রান্নাঘরে চুলা জ্বালানোই দায় হয়ে পড়ে।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ