25 C
আবহাওয়া
১০:৩৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » দিনাজপুরে বজ্রপাতে নিহত ১

দিনাজপুরে বজ্রপাতে নিহত ১


বিএনএ, দিনাজপুর : দিনাজপুর সদর উপজেলায় বজ্রপাতে গজেন্দ্রনাথ রায় (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ জুলাই) রাত ১১ টায় দিনাজপুর সদর উপজেলার কমলপুর ইউনিয়নের দাইনূর দক্ষিণপাড়ার মাঠে এ ঘটনা ঘটে।

মৃত গজেন্দ্রনাথ রায় রবিন চন্দ্র রায়ের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১০ টায় দিনাজপুর সদর উপজেলার কমলপুর ইউনিয়নের দাইনুর দক্ষিণপাড়া মাঠের মধ্যে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে গজেন্দ্রনাথ বজ্রপাতের শিকার হন। তার পরিবারের লোকজন গুরুতর অবস্থায় উদ্ধার করে শুক্রবার রাত সাডে ১১ টায় দিনাজপুর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ মোঃ সোহাগ হোসেন তাকে প্রাথমিকভাবে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ জানায়, শুক্রবার রাত ১২ টায় বজ্রপাতের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এ ধরনের সংবাদ হাসপাতাল কর্তৃপক্ষের নিকটে পেয়ে পুলিশের টহল দল হাসপাতালে যায়। পুলিশ ঘটনার সত্যতা পেয়ে বজ্রপাতে মৃত ব্যক্তির সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। মৃত ব্যক্তির পরিবারের আপত্তি না থাকায় মৃত ব্যক্তির মরদেহ ময়না তদন্ত ছাড়াই  সৎকার এর জন্য তার পরিবারের নিকট রাতে হস্তান্তর করা হয়েছে।

বজ্রপাতে মৃত গজেন্দ্র নাথ রায়ের পিতা রবিন চন্দ্র রায়, জানান, তার পুত্রের মরদেহ আজ শনিবার বেলা ১১ টায় ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে দাহ করা হচ্ছে।

বিএনএনিউজ/রেহানা/এইচ.এম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের