29 C
আবহাওয়া
১২:৫০ অপরাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » মরণোত্তর ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন লিমন-বৃষ্টি

মরণোত্তর ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন লিমন-বৃষ্টি


বিএনএ ডেস্ক: গত এপ্রিলে হত্যাকাণ্ডের শিকার হওয়া দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়টির বসন্তকালীন সমাবর্তনে ৮ হাজার শিক্ষার্থীর সাথে এই সম্মাননা প্রদান করা হবে।

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা এক ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে মায়ামির বাংলাদেশ কনস্যুলেটকে চিঠির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। সমাবর্তন অনুষ্ঠানে নিহতদের পরিবারের পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করার জন্য কনস্যুলেটের একজন প্রতিনিধিকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সমাবর্তনের অনুষ্ঠানের শুরুতে নাহিদা ও জামিলের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে। শুক্রবার সকালে ডক্টরেট ডিগ্রি প্রদানের মূল অনুষ্ঠানে তাদের সম্মানে একাডেমিক পোশাক (রেগালিয়া) পরিহিত দুটি খালি চেয়ার রাখা হবে। এ বছর মোট ৩৫৩ জনকে ডক্টরেট ডিগ্রি দেওয়া হচ্ছে, যার তালিকায় রয়েছেন জামিল লিমন ও নাহিদা বৃষ্টি।

উল্লেখ্য গত ১৬ এপ্রিল থেকে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টি নিখোঁজ ছিলেন। এর এক সপ্তাহ পর ফ্লোরিডার টাম্পায় হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড সেতুর কাছ থেকে জামিলের মরদেহ উদ্ধার করা হয়। এর দুদিন পর একই এলাকার ম্যানগ্রোভ বনের ভেতর থেকে নাহিদার দেহাংশ উদ্ধার করা হয়।

এই জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় ২৬ বছর বয়সী হিশাম আবুঘরবেহ নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পরিকল্পিত হত্যার দুটি অভিযোগ আনা হয়েছে।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
৩ উইকেট হারিয়ে চাপে পাকিস্তান হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল,ইরানও যুদ্ধ ফিরতে প্রস্তুত চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু