25 C
আবহাওয়া
১০:৪৩ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » ঋণের চাপে প্রাণ গেল রিকশাচালকের

ঋণের চাপে প্রাণ গেল রিকশাচালকের

ঋণের চাপে প্রাণ গেল রিকশাচালকের

বিএনএ, নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জে কিস্তির ঋণের টাকা পরিশোধ করতে না পেরে মো. আবু হানিফ (৩২) নামে এক রিকশাচালক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। দুপুর ১টার দিকে উপজেলার নরত্তোমপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মোল্লা বাড়ি থেকে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে।

রোববার (৫ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নিহত আবু হানিফ উপজেলার নরত্তোমপুর ইউনিয়নের মোল্লা বাড়ির মৃত আবুল কালামের ছেলে। সে দুই সন্তানের জনক ছিল বলে জানা যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হানিফ পেশায় একজন রিকশাচালক ছিলেন। অভাবের তাড়নায় সে একাধিক এনজিও থেকে ঋণ নেয়। আজকে তার একটি কিস্তির টাকা দেওয়ার কথা ছিল। কিস্তির ঋণের চাপে রোববার বেলা সোয়া ১০টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে নিজের শয়ন কক্ষে আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরবর্তীতে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

আরও পড়ুন:

যৌন হয়রানির অভিযোগে রাবি চিকিৎসক সাময়িক বরখাস্ত

বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইরফান খাঁন বলেন, কিস্তির ঋণের চাপে সে আত্মহত্যা করে। খবর পেয়ে ময়দেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।

বিএনএনিউজ/ গিয়াস উদ্দিন রনি/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা