24 C
আবহাওয়া
১১:০৮ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » যৌন হয়রানির অভিযোগে রাবি চিকিৎসক সাময়িক বরখাস্ত

যৌন হয়রানির অভিযোগে রাবি চিকিৎসক সাময়িক বরখাস্ত


বিএনএ, রাবি: যৌন হয়রানির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) চিকিৎসা কেন্দ্রের উপ-প্রধান চিকিৎসক ডা. রাজু আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার (৫ নভেম্বর) বিষয়টি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে।

অধ্যাপক পাণ্ডে জানান, ডা. রাজুর বিরুদ্ধে আনিত যৌন হয়রানির অভিযোগ তদন্তের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে ৩ সদস্যের একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এছাড়াও অভিযোগ তদন্তের জন্য যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধবিষয়ক অভিযোগ কমিটিকেও দায়িত্ব দেওয়া হয়েছে।

জানা যায়, গত ৩০ অক্টোবর রাতে বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপিকার ১৩ বছর বয়সী মেয়েকে যৌন হয়রানি করার অভিযোগ ওঠে ডাক্তার রাজুর বিরুদ্ধে। পরে নগরীর বোয়ালিয়া মডেল থানায় ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনে’ একটি মামলা করেন ওই অধ্যাপিকা। এছাড়া এ ঘটনার প্রতিকার চেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর আবেদন জানান তিনি।

এছাড়া ডাক্তার রাজুর স্থায়ী চাকরিচ্যুতের দাবিতে দফায় দফায় মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীসহ কয়েকটি সংগঠন।

বিএনএ/ সাকিব, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে