25.7 C
আবহাওয়া
৮:৫১ অপরাহ্ণ - জুলাই ৫, ২০২৬
Bnanews24.com
Home » দুই জেলায় নতুন পুলিশ সুপার

দুই জেলায় নতুন পুলিশ সুপার

পুলিশের নতুন লোগো প্রকাশ

বিএনএ, ঢাকা : ঝালকাঠি ও ফরিদপুরে নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে সিআইডির পুলিশ সুপার মো. বদরুল আলম মোল্লাকে ঝালকাঠি এবং ডিএমপির উপ-পুলিশ কমিশনার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীকে ফরিদপুরের পুলিশ সুপার করা হয়েছে। এছাড়া ফরিদপুরের পুলিশ সুপার নজরুল ইসলামকে সিআইডিতে বদলি করা হয়েছে।

জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ