29 C
আবহাওয়া
২:১২ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুনের অভিযোগ

চট্টগ্রামে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুনের অভিযোগ


বিএনএ, চট্টগ্রাম : ট্টগ্রাম নগরীতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে নগরীর চান্দগাঁও থানার বাকলিয়া রাহাত্তারপুল মাজার গেইট এলাকায় এ ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ার জেরে এ ঘটনা ঘটেছে বলে তারা জানতে পেরেছেন।

নিহত মো. মোরশেদ (৪২) নগরীর পশ্চিম বাকলিয়া কে বি আমান আলী রোডের বাসিন্দা। তারা সেখানকার স্থায়ী বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, পারিবারিক বিষয় নিয়ে মোরশেদ ও তার বড় ভাই জসিমের মধ্যে ঝগড়া হয়েছিল। এর এক পর্যায়ে জসিম উত্তেজিত হয়ে মোরশেদকে ছুরিকাঘাত করে। পরিবারের লোকজন আহত মোরশেদকে হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

পরিদর্শক তানভীর আরো বলেন, ঘটনার পর জসিম পালিয়ে গেছে। কী নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়েছে, আমরা তা জানার চেষ্টা করছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত