23 C
আবহাওয়া
১০:৩৬ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় অটোরিকশার চালকসহ নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় অটোরিকশার চালকসহ নিহত ৩


বিএনএ, ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) ভোরে নবীনগর উপজেলার ইব্রাহিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নবীনগর সদরের নারায়ণপুর গ্রামের বিল্লাল মিয়ার ছেলে সোহেল মিয়া (২৫), চরলাপাং গ্রামের হজরত আলীর ছেলে আবুল কাশেম (৩৫) এবং ফেনী জেলার বাসিন্দা লঞ্চের ইঞ্জিন প্রকৌশলী নূরে আলম (৫৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান,  অটোরিকশা চালক সোহেল মিয়া গ্যাস সংগ্রহ করতে কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ যাচ্ছিলেন। পথে ইব্রাহিমপুর এতিমখানার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা হবিগঞ্জগামী দুরন্ত পরিবহনের একটি বাস তার অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও যাত্রীরা নিহত হন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে বলেন, বাস ও সিএনজিচালিত অটোরিকশা হেফাজতে নেয়া হয়েছে।

বিএনএ/ ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স