21 C
আবহাওয়া
১২:৫৫ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » ধামরাইয়ে ১১০ ভরি স্বর্ণ ছিনতাই

ধামরাইয়ে ১১০ ভরি স্বর্ণ ছিনতাই


বিএনএ, সাভার : ঢাকার ধামরাইয়ে এক জুয়েলারি ব্যবসায়ীকে চেতনানাশক স্প্রে করে অজ্ঞান করে ১১০ ভরি স্বর্ণালংকার হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সেই ব্যবসায়ী সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে এখন বাড়িতে রয়েছেন।

বুধবার (৫ এপ্রিল) সকালে ধামরাই বাজারের মোস্তফা সুপার মার্কেটের মদিনা জুয়েলার্সের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই ব্যবসায়ীর নাম মো. হাফেজ উদ্দিন। তিনি ধামরাই পৌরসভার ৩ নং ওয়ার্ডের বিজয়নগর এলাকার বাসিন্দা।

ভুক্তভোগী হাফেজ উদ্দিনের ছেলে মো. সোহেল বলেন, আমার বাবা প্রতিদিন রাতে বাসায় ফেরার পথে ব্যাগে করে দোকানের স্বর্ণালংকার বাসায় নিয়ে যেতো। আবার সকালে সেই ব্যাগ নিয়ে দোকান খুলতো। প্রতিদিনের ন্যায় আজকে সকালেও বাবা ব্যাগ হাতে দোকান খুলতে আসেন। এসময় তিনি নিচু হয়ে দোকানের শাটার খুলতে গেলে হঠাৎ অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পরেন। এসময় কে বা কারা যেন বাবার হাতে থাকা ১১০ ভরি স্বর্ণালংকার ভর্তি ব্যাগটি নিয়ে পালিয়ে যান।

পরে মার্কেটের নিরাপত্তারক্ষী বাবাকে অচেতন অবস্থায় মাটি থেকে তুলে আমাদের খবর দেয়। তাৎক্ষণিক আমরা সেখানে গিয়ে বাবাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। আমাদের ধারণা তাঁকে কেউ পরিকল্পিতভাবে পেছন থেকে চেতনানাশক স্প্রে করে অজ্ঞান করে এই ঘটনা ঘটিয়েছে।

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার বলেন, বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই ব্যবসায়ী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করছি। এ ব্যাপারে থানায় অভিযোগ পেলে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিএনএনিউজ/ইমরান খান/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স