21 C
আবহাওয়া
১২:৫০ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » ধামরাইয়ে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ধামরাইয়ে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার


বিএনএ, সাভার: ঢাকার ধামরাইয়ে ৩বছরের শিশু ধর্ষণের অভিযোগে মতিয়ার রহমান মতি নামে এক ষাটোর্ধ বৃদ্ধকে গ্রেপ্তার করছে পুলিশ। রোববার (৫ মার্চ) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানাধীন কাওয়ালিপাড়া তদন্ত কেন্দ্রের এসআই নিউটন মৃধা।

এরআগে শনিবার রাতে ওই বৃদ্ধের বিরুদ্ধে ভুক্তভোগী শিশুর মা বৃষ্টি আক্তার বাদী হয়ে ধামরাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। পরে রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, প্রতিবেশি মতিয়ার রহমান মতিন শিশুটিকে মজা খাওয়ানোর লোভ দেখিয়ে তার একতালা ঘরের ভেতর শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনা কাউকে না বলার জন্য ৫টাকা দিয়ে রুম থেকে বের করে দেয়। পরবর্তীতে শিশুটির কান্নাকাটি শুনে মেয়েটির মা মেয়েটিকে জিজ্ঞাস করলে ধর্ষণের কথাটি জানায় শিশুটি। পরে শিশুটির মা বৃষ্টি আক্তার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) নিউটন মৃধা বলেন, ধর্ষণের অভিযোগে মতিয়ার রহমান মতিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিএনএ/ইমরান, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স