31 C
আবহাওয়া
৫:৩৯ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » নোবিপ্রবিতে সরস্বতী পূজা পালিত

নোবিপ্রবিতে সরস্বতী পূজা পালিত

নোবিপ্রবিতে সরস্বতী পূজা পালিত

বিএনএ, নোবিপ্রবি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) প্রতিবছরের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদায় সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। শনিবার(৫ ফেব্রুয়ারি) নোবিপ্রবির কেন্দ্রীয় উপাসনালয়ে শুক্ল পক্ষের পঞ্চমী তিথির শুভ্র সকালে শ্বেতহংসবাহিনী, বিদ্যাদায়িনী দেবী সরস্বতীর আবির্ভাব উপলক্ষে প্রতিমা স্থাপন, বাণী অর্চনা, অঞ্জলি প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান, মহাপ্রসাদ বিতরণ ও কীর্তন অনুষ্ঠিত হয়।

নোবিপ্রবির কেন্দ্রীয় উপাসনালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোবিপ্রবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ও সরস্বতী পূজা উদযাপন কমিটির সদস্য সচিব বিপ্লব মল্লিক, অধ্যাপক ড. দেবাশীষ সাহা, ড. ধীরেন্দ্র নাথ বর্মণ, ড. সুবোধ কুমার সরকার, ড. শ্যামল কুমার পাল, ড. ভক্ত সুপ্রতিম সরকার প্রমুখ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনএ/ শাফি, ওজি

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী