31 C
আবহাওয়া
৯:২৬ অপরাহ্ণ - আগস্ট ২৮, ২০২৬
Bnanews24.com
Home » দুই সমকামীকে ফাঁসিতে ঝোলালো ইরান

দুই সমকামীকে ফাঁসিতে ঝোলালো ইরান

দুই সমকামীকে ফাঁসিতে ঝোলালো ইরান

বিএনএ, ডেস্ক : ইরানে দুই সমকামী যুবকের ফাঁসি কার্যকর করা হয়েছে।যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল এ খবর জানিয়েছে।দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে মারাঘে কারাগারে দুই বন্দিকে দেয়া হয় এ শাস্তি।

ডেইলি মেইলের খবর বলছে, সমকামিতায় অভিযুক্ত ওই দুই যুবক গত ছয় বছর ধরে কারাগারটিতে বন্দি ছিলেন। গত রোববার মেহেরদাদ করিমপউ এবং ফরিদ মোহাম্মদি নামে ওই দুই যুবকের ফাঁসি কার্যকর হয়।

তাদের বিরুদ্ধে জোরপূর্বক সমকামিতার অভিযোগ প্রমাণিত হয়েছে। রাজধানী তেহরান থেকে প্রায় ৫০০ কিলোমিটার (৩১০ মাইল) দূরে উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর মারাঘেহের একটি কারাগারে তাদের ফাঁসিতে ঝোলানো হয়।

ইরানে সমকামিতা আইনত নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। দেশটিতে সমকামিতার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
গাছ হত্যার প্রতিবাদ গাছ লাগিয়েই করতে হবে: ডেপুটি স্পিকার চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু বান্দরবানে বন্যাদুর্গত কৃষকদের মাঝে আমন ধানের চারা বিতরণ নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৪৬৯ বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ছাগলনাইয়া শহীদ মুন্না স্মৃতি সংসদ'র উদ্যোগে নবগঠিত ছাত্রদলের কমিটিকে সংবর্ধনা ৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু '‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌মক্কা প্যাক্ট নিয়ে কারও শ্বাসকষ্টে ভোগার কারণ নেই'