বিএনএ, ঢাকা:নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে আজ (সোমবার) চট্টগ্রামের ভেন্যুতে টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। আব্দুল গাফফার সাকলাইনকে অভিষেকের অপেক্ষায় রাখা হয়েছে। ফেরানো হয়েছে আরেক পেসার রিপন মন্ডলকে।
নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম প্রথম টি-টোয়েন্টি থেকে ছিটকে গেছেন। গতকাল নেটে ব্যাটিংয়ের সময় ডান পায়ের পাতায় আঘাত পান তিনি। তার জায়গায় নিক কেলি ১৩তম খেলোয়াড় হিসেবে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন।
বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ: টিম রবিনসন, কেটেন ক্লার্ক, ডেন ক্লিভার (উইকেটকিপার), নিক কেলি (অধিনায়ক), বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোধি, ম্যাথু ফিশার, বেন লিস্টার।
বিএনএ/ওজি
![]()

