26 C
আবহাওয়া
২:৫৪ পূর্বাহ্ণ - নভেম্বর ১, ২০২৬
Bnanews24.com
Home » বিএনপি এখন হতাশার সাগরে নিমজ্জিত: ওবায়দুল কদের

বিএনপি এখন হতাশার সাগরে নিমজ্জিত: ওবায়দুল কদের

বিএনপি এখন হতাশার সাগরে নিমজ্জিত: ওবায়দুল কদের

বিএনএ ঢাকা: নির্বাচন ও আন্দোলনে জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়ে বিএনপি এখন হতাশার গভীর সাগরে নিমজ্জিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দীর্ঘদিন ক্ষমতায় না থাকায় হতাশ হয়ে দলটির নেতারা এখন আর স্বাভাবিক রাজনীতি করতে পারছে না বলেও জানান তিনি।

শনিবার (৪ সেপ্টেম্বর) সরকারী বাসভবনে এক ব্রিফিং-এ ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপির এখন কোনো রাজনৈতিক কৌশল নেই। তাই তারা সরকারের বিষোদগার করতে গিয়ে হতাশ হয়ে আবোল তাবোল বলে যাচ্ছে। জিয়াউর রহমানের মরদেহ নিয়ে বিএনপি মহাসচিবকে  প্রশ্ন করা হলে সুনির্দিষ্ট জবাব পাওয়া যায় না। তিনি এ প্রসঙ্গ বারবার এড়িয়ে সামঞ্জস্যহীন জবাব দেন এবং স্বভাবসুলভ আবোল-তাবোল কথা বলেন।

দুর্নীতির কারণে সরকার অধিক সংখ্যক মানুষকে করোনার টিকা দিতে ব্যর্থ-বিএনপি মহাসচিবের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এটি তাদের চিরাচরিত কাল্পনিক অভিযোগ। দেশের জনগণ এখন টিকা পেতে শুরু করেছে এবং পর্যায়ক্রমে সবাই পাবে এটি দেখে বিএনপির গাত্রদাহ শুরু হয়েছে। আসলে বিএনপি তাদের নেতিবাচক রাজনীতির জন্য ভালো কিছু চোখে দেখে না। বিএনপির অনেকেই শুধু প্রথম ডোজ নয়, দ্বিতীয় ডোজও নিয়েছেন। ঢালাওভাবে অভিযোগ না করে কোথায় দুর্নীতি হচ্ছে বা হয়েছে সুনির্দিষ্টভাবে তথ্য প্রমাণ দেয়ার জন্য বলেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির কোনো পর্যায়ের কাউন্সিল কিংবা সম্মেলন সময়মতো হয়েছে? তাদের জাতীয় সম্মেলনও সময়মতো হয়নি। যা অনেক আগেই পেরিয়ে গেছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ
তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারের ৫০০ কোটি টাকার তহবিল ঘোষণা এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী খুলনায় ১১ দলের গাড়ি বহরের সামনে ককটেল বিস্ফোরণ ৫ই আগস্টের ভিডিও ও 'র' এজেন্ট তকমা! কী বলেছিলেন তাহসিফ? সৌদি আরবে আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট দিয়ে ইতিহাস গড়লেন পোপ লিও এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২ দশমিক ১২ পাবনায় বজ্রপাতে ৬ জনের প্রাণহানি ফল জালিয়াতি : চট্টগ্রাম শিক্ষাবোর্ডের বোর্ডের ৩ কর্মচারীর বিরুদ্ধে মামলা সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় ৬ হামলার দাবি হুতিদের