27.3 C
আবহাওয়া
৫:০৮ পূর্বাহ্ণ - আগস্ট ২, ২০২৬
Bnanews24.com
Home » ফরিদপুরে ডেঙ্গুতে বৃদ্ধের মৃত্যু

ফরিদপুরে ডেঙ্গুতে বৃদ্ধের মৃত্যু

ফরিদপুরে ডেঙ্গুতে বৃদ্ধের মৃত্যু

বিএনএ, ফরিদপুর: ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে জয়নাল আরেফিন (৬৫) নামের এক বৃদ্ধ মারা গেছেন। বৃহস্পতিবার (৪ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি রাজবাড়ীর বেড়াডাংগা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

ফরিদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮৯ জন রোগী ভর্তি হয়েছেন। জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৫৫ জন। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১৩৪ জন।

এছাড়া জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১হাজার ৫৬৬ জন। এরমধ্যে ১ হাজার ৩০৭ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৪ জন।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুহা. এনামুল হক জানান, জয়নাল আরেফিন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বুধবার দুপুরে হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: রফিকুল আলম মজনু কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সর্বজনীন মানবতাবাদী দর্শন অপরিহার্য : তথ্যমন্ত্রী মিয়ানমারে পাচারের পথে ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার জব্দ, আটক ৬ হাম উপসর্গে মারা গেছে আরও তিন শিশু আবারও সাফের সভাপতি নির্বাচিত হল সালাউদ্দিন রাজধানীর দুই মেট্রো স্টেশনে পাওয়া গেল জর্দার কৌটা ও পান বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আজিমউদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ