34 C
আবহাওয়া
৫:৫৬ অপরাহ্ণ - অক্টোবর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ১১ জন পাচ্ছেন জাতীয় ক্রীড়া পুরস্কার

১১ জন পাচ্ছেন জাতীয় ক্রীড়া পুরস্কার

ক্রীড়া

বিএনএ স্পোর্টস ডেস্ক: গত ১১ মে একসঙ্গে আট বছরের জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ। ওই অনুষ্ঠানেই প্রতি বছর নিয়মিত এই পুরস্কার প্রদানের কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরই ধারাবাহিকতায় আগামী ৫ আগস্ট শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকীতে প্রদান করা হবে তার নামে প্রবর্তিত শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার-২০২২। এবার ৭ ক্যাটাগরিতে ১১ জনকে পুরস্কার দেয়া হবে।

জাতীয় ক্রীড়া পরিষদে খোঁজ নিয়ে জানা গেছে সেই ১১ জনের নাম। উদীয়মান ক্রীড়াবিদ হিসেবে পুরস্কার পাবেন ক্রিকেটার শরিফুল ইসলাম ও আর্চার দিয়া সিদ্দিকী। সেরা ক্রীড়াবিদ হিসেবে থাকছেন ক্রিকেটার লিটন দাস, শ্যুটার আবদুল্লাহ হেল বাকী ও ভারোত্তোলক সাবেরা সুলতানা।

এছাড়া সেরা সংগঠক হিসেবে রয়েছেন স্বাধীন বাংলা ফুটবল দলের সাইদুর রহমান প্যাটেল ও জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক নাজমা শামীম। আজীবন সম্মাননা পাবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও দেশের বর্ষিয়ান ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ।

সেরা সংগঠনের পুরস্কার পেতে চলেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। এবং সেরা পৃষ্ঠপোষক গ্রীণ ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড। সেরা ক্রীড়া সাংবাদিক কাশিনাথ বশাক।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে! চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ ‘মক্কা-মদিনা ছাড়া পুরো সৌদি আরব হামলার জন্য উন্মুক্ত’- হুথি বিদ্রোহীদের হুঁশিয়ারি