27 C
আবহাওয়া
২:২৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২, ২০২৬
Bnanews24.com
Home » ছাগলনাইয়া গণপাঠাগারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছাগলনাইয়া গণপাঠাগারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছাগলনাইয়া গণপাঠাগারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিএনএ, ফেনী: ছাগলনাইয়া গণপাঠাগারে মতবিনিময় সভা অনু্ষ্ঠিত হয়েছে। বুধবার ( ৪ মে) দুপুরে গণপাঠাগার মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গণপাঠাগারের সহ সভাপতি আবদুস সালাম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন পোর্টল্যান্ড গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর, ফেনী জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ও বাংলাদেশ নিউজ এজেন্সীর (বিএনএ) সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ি মিজানুর রহমান মজুমদার। এসময় প্রধান অতিথি মিজানুর রহমান মজুমদার গণপাঠাগারের উন্নয়ন কাজে সহযোগীতার আশ্বাস দেন।
ছাগলনাইয়া গণপাঠাগারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এছাড়া উপস্থিত ছিলেন গণপাঠাগারের সাধারণ সম্পাদক আবুল কালাম, সহ সম্পাদক সামছুল আরিফ খোন্দকার, কোষাধ্যক্ষ জুলফিকার হায়দার বেলাল, সাহিত্য সম্পাদক কামাল হোসেন ভুঁঞা, গ্রন্থাগার সম্পাদক মো. সেলিম, আজীবন সদস্য শরাফত উল্যাহ ভুঁঞা শামীম, কার্যকরি কমিটির সদস্য আবদুল আউয়াল চৌধুরী, আরকে শামীম পাটোয়ারী, নুর হোসেন মজুমদার, আজীবন সদস্য শরিফুল ইসলাম তুহিন, সদস্য তারেক ফয়সাল প্রমূখ।

বিএনএ/নিজাম, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন সেবা চালু পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ছাগলনাইয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা নতুন কাঠামোতে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল আজ মজুরি বোর্ড গঠনের ঘোষণা তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারের ৫০০ কোটি টাকার তহবিল ঘোষণা এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী খুলনায় ১১ দলের গাড়ি বহরের সামনে ককটেল বিস্ফোরণ