23 C
আবহাওয়া
১০:৫১ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » মুশফিক ফিট; সুযোগ পাচ্ছেন দ্বিতীয় টি-টোয়েন্টিতে?

মুশফিক ফিট; সুযোগ পাচ্ছেন দ্বিতীয় টি-টোয়েন্টিতে?

ফিটনেস সনদ পেলেন মুশফিক

বিএনএ ডেস্ক, ঢাকা: আঙুলের ইনজুরি থেকে কাটিয়ে উঠেছেন মিস্টার ডিপেন্ডবল খ্যাত মুশফিকুর রহিম। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলতে কোন অসুবিধা নেই। এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদ উল ইসলাম।

প্রথম টি-টোয়েন্টির আগে অনুশীলনে আঙুলে চোট পান মুশফিক। আর তাতেই ছিটকে পড়েন প্রথম টি-টোয়েন্টি থেকে। একদিন বিশ্রাম নিয়ে শুক্রবার (৪ মার্চ) এক্স-রে করানো হয় মুশফিকের আঙুলের। চোট গুরুতর না হওয়ায় নেটে অনুশীলনও করেন এই উইকেটরক্ষক-ব্যাটার। তাই দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুশফিকের ফিটনেসের নিশ্চয়তা দেন ফিজিও।

এদিকে, আফগানদের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামলেই রেকর্ড গড়ছেন মুশফিক।স্পর্শ করবেন শততম টি-টোয়েন্টি খেলার মাইলফলক। এর আগে বাংলাদেশের এই মাইলফলক স্পর্শ করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

আফগানদের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দারুণ জয়ে ফুরফুরে মেজাজে মাহমুদউল্লাহর দল।

শনিবারের (৫ মার্চ) মিরপুরে বিকেল তিনটায় অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচ। ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টি-টোয়েন্টি সিরিজ জয়ের টার্গেটে মাঠে নামবে টাইগার বাহিনী।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ
লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স