27 C
আবহাওয়া
২:৫৯ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » চীনের উন্নয়ন ও নিরাপত্তায় বড় হুমকি আমেরিকা : শি জিনপিং

চীনের উন্নয়ন ও নিরাপত্তায় বড় হুমকি আমেরিকা : শি জিনপিং

চীনের উন্নয়ন ও নিরাপত্তায় বড় হুমকি আমেরিকা : শি জিনপিং

বিএনএ, বিশ্বডেস্ক :চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, তার দেশের উন্নয়ন ও নিরাপত্তার জন্য আমেরিকা সবচেয়ে বড় হুমকি। মার্কিন নতুন প্রশাসনের সঙ্গে যখন বেইজিংয়ের টানাপড়েন বাড়তে শুরু করেছে তখন তিনি এই মন্তব্য করলেন।

প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারির পর চীনের উন্নয়ন পরিকল্পনা ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে দেয়া বক্তৃতায় শি জিনপিং বলেন, “বর্তমান বিশ্বে গোলযোগের সবচেয়ে বড় উৎস হচ্ছে আমেরিকা। একইভাবে চীনের জন্যও বড় হুমকি ওয়াশিংটন। তবে প্রাচ্যের উত্থান ঘটছে এবং পাশ্চাত্য ক্ষয়িষ্ণু শক্তি পরিণত হচ্ছে।”

এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন চীনকে আমিরকার জন্য বড় হুমকি বলে মন্তব্য করেছিলেন।

চলতি সপ্তাহে চীনা প্রেসিডেন্ট তার দেশের উন্নয়ন পরিকল্পনা নিয়ে আরো কথা বলবেন বলে পরিকল্পনা রয়েছে। সেইসঙ্গে বিশ্ব প্রেক্ষাপটে চীনের দীর্ঘ মেয়াদি কর্মপরিকল্পনাও তুলে ধরবেন তিনি। (পার্সটুডে)

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ, চালু হচ্ছে ই-পার্লামেন্ট পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন