26 C
আবহাওয়া
১০:০৯ পূর্বাহ্ণ - অক্টোবর ৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

চট্টগ্রামে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের বাকলিয়ায় সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (৩ জানুয়ারি) তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. জোবায়ের (২৮) ও নয়ন শীল (২৯)। জোবায়েরের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় এবং নয়ন শীলের বাড়ি ফটিকছড়ি উপজেলায়। তবে তারা বর্তমানে নগরের বাকলিয়া থানা এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদা দাবি করে আসছিলেন বলে জানিয়েছে পুলিশ।

বাকলিয়া থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার জোবায়ের ও নয়ন নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করছিলেন। এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর তাদের গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় বাকলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দণ্ডবিধির ৪৪৭, ৪৪৮, ৪২৭, ৩৮৫ ও ৩৪ ধারায় রুজু করা হয়েছে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান খবরের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামিদের ইতোমধ্যে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে। এই চক্রের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে!