30 C
আবহাওয়া
১১:০৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » দুদিন পর ঢাকায় দেখা মিলেছে সূর্যের

দুদিন পর ঢাকায় দেখা মিলেছে সূর্যের


বিএনএ, ঢাকা : রাজধানীতে টানা দুদিন সূর্যের দেখা না মিললেও আজ দেখা মিলেছে। সকাল ৯টার দিকে সূর্যের দেখা মেলে। শনিবার (০৪ জানুয়ারি) ভোরে রাজধানীতে কিছুটা শীত অনুভূত হলেও খুব একটা কুয়াশা ছিল না।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, কিছুটা কুয়াশার কারণে সূর্যের আলো দেখা যাচ্ছে না। তবে গত দুদিনের তুলনায় আজ (০৪ জানুয়ারি) ঢাকায় কুয়াশার পরিমাণ কম। সে অনুযায়ী দুপুর নাগাদ সূর্যের দেখা মিলবে। ঢাকা এবং আশপাশের এলাকায় ঘন কুয়াশা কমতে শুরু করেছে। ফলে ঠান্ডার অনুভূতিও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে দিনের তাপমাত্রা সাধারণত ১-২ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে।

এদিকে সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘলা এবং প্রধানত শুষ্ক থাকতে পারে। আর কিছু এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এসব এলাকার দিনের তাপমাত্রা সাধারণত ১-২ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে।

বিএনএনিউজ/এইচ.এম।/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের