30 C
আবহাওয়া
১১:০৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

শীতকাল

বিএনএ, পঞ্চগড় : পঞ্চগড়ে বাড়ছে শীত। গত এক সপ্তাহ ধরে জেলায় তাপমাত্রা ৯ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। সন্ধ্যা থেকে  ভোর পর্যন্ত হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা মিলছে ঝলমলে রোদের। তবে তার সঙ্গে রয়েছে হিমালয়ের হিমবাতাস।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ রায় সাংবাদিকদের জানান, মঙ্গলবার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে জেলাটিতে। এদিন  তেঁতুলিয়ার পারদ নেমেছে ১১ ডিগ্রিতে। এর আগে সোমবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়েই (১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস)।

এইদিকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হলেও সূর্যের দেখা পেতে দেরি হচ্ছে না। ফলে সকালে শীত অনুভূত হলেও বেলা বাড়তেই তাপমাত্রাও বাড়ছে। তাই এখনও উত্তরের এই জেলায় জনজীবন স্বাভাবিক আছে। অন্যদিকে বিকেলের পর তাপমাত্রা কমতে থাকলে ঠান্ডা বাতাসের কারণে শীত অনুভূত হয়।

বিএনএনিউজ/এইচ.এম।/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের