31 C
আবহাওয়া
১:২৭ অপরাহ্ণ - অক্টোবর ৪, ২০২৬
Bnanews24.com
Home » হুথিদের ওপর বিশাল হামলার পরিকল্পনা সৌদি আরবের

হুথিদের ওপর বিশাল হামলার পরিকল্পনা সৌদি আরবের


বিএনএ, বিশ্বডেস্ক: ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ইয়েমেনে একটি সমন্বিত সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। লোহিত সাগরের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ বাব এল-মান্দেবের নিয়ন্ত্রণ নেওয়া এবং একাধিক ফ্রন্টে একযোগে আক্রমণ চালানোর পরিকল্পনা করছে রিয়াদ।

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই শুরু হতে পারে এ অভিযান। আঞ্চলিক কর্মকর্তা ও পশ্চিমা কূটনীতিকদের বরাতে এক বিশেষ প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে ।

নিরাপত্তা ইস্যু সংবেদনশীল হওয়ায় নাম প্রকাশ না করার শর্তে কর্মকর্তারা জানান, ওয়াশিংটন রিয়াদকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে এবং ইউরোপ ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ প্রধানত প্রতিরক্ষামূলক সামরিক সহায়তা দিলেও সৌদির কোনো মিত্র রাষ্ট্রই সরাসরি যুদ্ধাভিযানে অংশ নেবে না। সৌদি আরবের তত্ত্বাবধানে ইয়েমেনি সরকারি বাহিনী পদাতিক যুদ্ধের নেতৃত্ব দেবে এবং সৌদি বিমানবাহিনী তাদের সরাসরি বিমান হামলা চালিয়ে সহায়তা করবে।

উল্লেখ্য, ২০১৫ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে হুথিদের হাত থেকে রক্ষা করতে আরব জোটের প্রধান হিসেবে ইয়েমেনের গৃহযুদ্ধে জড়িয়েছিল সৌদি আরব। ২০২২ সালে হওয়া অস্ত্রবিরতি মূলত চলতি বছর পর্যন্ত কার্যকর ছিল। তবে ইরান যুদ্ধের জের ধরে হুথিরা সৌদি আরবের পণ্যবাহী জাহাজ ও তেল অবকাঠামো লক্ষ্য করে নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করলে পরিস্থিতি আবার সংঘাতের দিকে মোড় নেয়।

তবে অভিযান শুরু হলে ইয়েমেনে চলমান সংঘাত আরও বড় আকার নিতে পারে বলে আশঙ্কা রয়েছে।

বিএনএ/শাম্মী

 

 

Loading


শিরোনাম বিএনএ