18 C
আবহাওয়া
৭:৪৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » আইডার তাণ্ডব,যুক্তরাষ্ট্রে নিহত বেড়ে ২৫

আইডার তাণ্ডব,যুক্তরাষ্ট্রে নিহত বেড়ে ২৫


বিএনএ ডেস্ক:যুক্তরাষ্ট্রের তিন রাজ্যে ঘূর্ণিঝড় আইডার তাণ্ডবে নিহতের সংখ্যা বেড়ে ২৫ জন হয়েছে। । দেশটির স্থানীয় গণমাধ্যমের খবরে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

পুলিশ জানিয়েছে, নিউইয়র্ক সিটিতে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে।তাদের মধ্যে ৭০ বছর বয়সী একজন বৃদ্ধ গাড়িতে এবং আটজন বন্যার পানি ঢুকে বাড়ির ভেতরেই মারা যান।

এদিকে নিউ জার্সিতে কমপক্ষে আটজন এবং পেনসিলভেনিয়ার শহরতলির মন্টগোমেরি কাউন্টিতে তিনজন মারা গেছেন। এরমধ্যে একজন গাছের নিচে পড়ে মারা গেছে, একজন গাড়িতে এবং আরেকজন বাড়িতে।

নিউইয়র্ক এবং নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এই দুর্যোগকে ‘ঐতিহাসিক আবহাওয়া পরিস্থিতি’ বলে উল্লেখ করেছেন নিউইয়র্ক সিটির মেয়র বিল ডে ব্লাসিও।নিউইয়র্কের প্রায় সব সাবওয়ে লাইন বন্ধ রাখা হয়েছে। এছাড়া অপ্রয়োজনীয় যানবাহন রাস্তায় বের না করার নির্দেশ দেওয়া হয়েছে। নিউইয়র্ক এবং নিউ জার্সির অনেক ফ্লাইট এবং রেল সেবা বাতিল করা হয়েছে।

লুইজিয়ানা অঙ্গরাজ্যে ২৪০ কিলোমিটার বেগে আঘাত হানে শক্তিশালী ঘূর্ণিঝড় আইডা। এরপর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ভারি বৃষ্টি ও আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়। ।
বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা