26.4 C
আবহাওয়া
৩:৩৭ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » কুমিল্লায় দিঘীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু

কুমিল্লায় দিঘীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু

রাঙ্গুনিয়ায় পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

বিএনএ, কুমিল্লা : জেলার বরুড়া উপজেলার সাহারপদুয়া গ্রামে দিঘীতে গোসল করতে নেমে দুই কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই)  বেলা ২টার দিকে এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটে।

নিহত দুই শিশু একই বাড়ির, তারা হলো- সাহারপদুয়া গ্রামের পোদ্দার বাড়ির বিপ্লব পোদ্দারের নয় বছর বয়সী মেয়ে নিধি পোদ্দার এবং রিপন পোদ্দারের আট বছর বয়সী মেয়ে বন্নি পোদ্দার।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে নিধি ও বন্নি বাড়ির পাশের দিঘীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে তারা অসাবধানতাবশত দিঘীর গভীর অংশে চলে যায় এবং সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত উদ্ধার অভিযানে নামে এবং তাদের পানি থেকে তুলেও নেয়। তবে ততক্ষণে দুই শিশুই নিথর হয়ে যায়।

পরে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত বন্নি পোদ্দার বরুড়া পৌর সাহারপদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

অন্যদিকে নিধি পোদ্দারও একই বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এটি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। পরিবারের সদস্যরা গভীর শোকে মুহ্যমান।

আমরা সবাইকে শিশুদের প্রতি আরো সতর্ক থাকতে অনুরোধ করছি, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা না ঘটে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি?