38.4 C
আবহাওয়া
৫:৫৮ অপরাহ্ণ - জুন ৩, ২০২৬
Bnanews24.com
Home » সাবেক এমপি মুক্তিযোদ্ধা রহমতুল্লাহর মৃত্যু

সাবেক এমপি মুক্তিযোদ্ধা রহমতুল্লাহর মৃত্যু


বিএনএ ডেস্ক: দীর্ঘদিন ধরে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক এমপি আওয়ামী লীগ নেতা রহমতুল্লাহ আজ বুধবার ভোর পৌনে ৪টার দিকে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

রহমতুল্লাহর ভাগ্নে ফারুক হোসাইন জানান, “আজ রাত ৩টা ৪৫ মিনিটে তিনি মারা যান। খবর পাওয়ার পর হাসপাতালে গিয়ে মরদেহ বাড্ডার বেরাইদের নিজের বাসভবনে আনা হয়েছে।”  স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ খবরটি নিশ্চিত করেছেন।

ঢাকা মহানগর আওয়ামী লীগের রাজনীতিতে প্রভাবশালী এক নাম রহমতুল্লাহ। এই মুক্তিযোদ্ধা আমৃত্যু আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।

বুধবার বিকাল ৪টায় রেরাইদ মাঠে জানাজার পর বেরাইদ কবরস্থানে রহমতুল্লাহকে দাফন করা হবে বলে জানান ফারুক।

১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে সম্মিলিত বিরোধী দলের হয়ে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি তৎকালীন ঢাকা-৫ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে, ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে , ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে এরপর ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মোট ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

বিএনএ/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ