বিএনএ, ঢাকা : বাংলাদেশে ২০০৬ সালে প্রণীত ভিসানীতি সংশোধন করে নতুন ভিসানীতি প্রণয়নের কাজ শুরু করছে সরকার।
বৃহস্পতিবার (২ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
মন্ত্রিপরিষদ সচিব জানান, ২০০৬ সালের ভিসা নীতিমালা সংশোধন করে ‘ভিসা পলিসি- ২০২৬’ এর খসড়া তৈরির জন্য অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে।
মূলত বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থানকে সহজ করা, বিদেশি বিনিয়োগ, ব্যবসা ও দক্ষ মানবসম্পদ আকৃষ্ট করা, পর্যটন খাতকে উৎসাহিত করাসহ জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য বজায় রাখার উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

