34.2 C
আবহাওয়া
২:১৬ অপরাহ্ণ - জুলাই ২, ২০২৬
Bnanews24.com
Home » খামেনির দাফনের পর আবারও আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র ও ইরান

খামেনির দাফনের পর আবারও আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র ও ইরান


বিএনএ, বিশ্বডেস্ক : কাতারের মধ্যস্থতায় দোহায় অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের পরোক্ষ আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে কাতার। বুধবার (১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এ তথ্য জানান কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি।

তিনি বলেন, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীরা দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠক করেছেন। ইসলামাবাদে স্বাক্ষরিত সমঝোতা স্মারক এবং লেক লুসার্ন সম্মেলনের ফলাফলের ভিত্তিতে বিভিন্ন ইস্যুতে ইতিবাচক অগ্রগতি হয়েছে।

মাজেদ আল-আনসারি আরো জানান, আলোচনা অব্যাহত রাখতে উভয় পক্ষ নীতিগতভাবে সম্মত হয়েছে। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনির জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার পর যত দ্রুত সম্ভব পরবর্তী দফার বৈঠকের তারিখ নির্ধারণ করা হবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় আলি খামেনি নিহত হন। আগামী শুক্রবার (৩ জুলাই) তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ