26 C
আবহাওয়া
১১:০৮ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » প্রযোজনা সংস্থা খুলছেন শুভশ্রী!

প্রযোজনা সংস্থা খুলছেন শুভশ্রী!

শুভশ্রী

বিনোদন ডেস্ক: ওয়েব সিরিজ ও সিনেমা প্রযোজনার অভিজ্ঞতা হয়েছে টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। এবার নিজেই খুলতে চাচ্ছেন আলাদা প্রযোজনা সংস্থা। টলিউডে নিজেকে আরও এক ধাপ এগিয়ে নিতেই এই পদক্ষেপ নিতে চলেছেন রাজ ঘরনী?

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, রাজের নিজস্ব প্রযোজনা সংস্থা আছে। ওই প্রযোজনা প্রতিষ্ঠানের অধীনে অভিনয়ও করেছেন শুভশ্রী। এবার অভিনেত্রী নিজেই প্রযোজনা সংস্থা শুরু করতে যাচ্ছেন।

একটি সূত্র জানিয়েছে, তাদের ঘনিষ্ঠ মহলে তিনি বিষয়টি নিয়ে নাকি মতামতও চেয়েছেন। রাজ এবং শুভশ্রী একে অপরের সঙ্গে হাত মিলিয়েই নিজ নিজ প্রযোজনা সংস্থাকে এগিয়ে নিয়ে যাবেন।

এর আগে ‘ইন্দুবালা ভাতের হোটেল’ ওয়েব সিরিজে অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন শুভশ্রী। অভিনয় জগতে জনপ্রিয়তা পেয়েছেন, খ্যাতি পেয়েছেন এবার প্রযোজনা সংস্থা নিয়ে কতদূর যেতে পারেন— তা দেখা এবং জানার জন্য অপেক্ষা করতে হবে শুভশ্রী ভক্তদের।

উল্লেখ্য, চলতি বছরে আগস্ট মাসে মুক্তি পাবে রাজ পরিচালিত সিনেমা ‘বাবলি’। সিনেমাটি প্রযোজনা করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

বিএনএনিউজ২৪/ এমএইচ/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী