29 C
আবহাওয়া
১১:১৫ পূর্বাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » মাউন্ট মাকালু জয় করলেন চট্টগ্রামের বাবর আলী

মাউন্ট মাকালু জয় করলেন চট্টগ্রামের বাবর আলী


বিএনএ ডেস্ক: প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালুর চূড়ায় উঠেছেন চট্টগ্রামের বাবর আলী। শনিবার (২ মে) বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিটে নেপালের মহালাঙ্গুর হিমাল পর্বতমালায় অবস্থিত ৮ হাজার ৪৮৫ মিটার (২৭ হাজার ৮৩৮ ফুট) উচ্চতার এই দুর্গম শৃঙ্গ জয় করেন তিনি। এটিই কোনো বাংলাদেশি পর্বতারোহীর প্রথম মাকালু জয়।

এই অভিযানের আয়োজক প্রতিষ্ঠান ভার্টিক্যাল ড্রিমার্স বিষয়টি নিশ্চিত করেছে। ভার্টিক্যাল ড্রিমার্সের ফেসবুক পেজে বলা হয়েছে, প্রায় সাড়ে আট ঘণ্টা অবিরাম আরোহণ শেষে বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫মি. এ বাবর স্পর্শ করলো পৃথিবীর পঞ্চম সর্বোচ্চ শিখর মাউন্ট মাকালু চূড়া। সেই সঙ্গে এই পর্বতে প্রথমবার উড়লো বাংলাদেশের পতাকা।

পৃথিবীর চৌদ্দটি আট হাজারি শৃঙ্গের পাঁচটি আরোহণ করা একমাত্র বাংলাদেশি পর্বতারোহী বাবর আলী। তবে বেসক্যাম্পের নিরাপত্তায় নেমে না আসা পর্যন্ত স্বস্তির নিশ্বাস ফেলার জো নেই।

ভার্টিক্যাল ড্রিমার্সের সাধারণ সম্পাদক বাবর আলী ২০১৪ সাল থেকে হিমালয়ের বিভিন্ন শৃঙ্গে অভিযান চালিয়ে আসছেন। ২০২২ সালে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে আমা দাবলাম (২২,৩৪৯ ফুট) শৃঙ্গ জয় করেন। পরে ২০২৪ সালে মাউন্ট এভারেস্ট (২৯,০৩১ ফুট) ও লোৎসে (২৭,৯৪০ ফুট) আরোহণ করেন। ২০২৫ সালের এপ্রিলে প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণা-১ (২৬,৫৪৫ ফুট) জয় করেন বাবর আলী। একই বছরের সেপ্টেম্বরে কৃত্রিম অক্সিজেন ছাড়াই মাউন্ট মানাসলু (২৬,৭৮১ ফুট) আরোহণ করেন, যা কোনো বাংলাদেশির জন্য বিরল অর্জন।

বিএনএ/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা এএসপির ছত্রছায়ায়  চাঁদাবাজির অভিযোগ!