26 C
আবহাওয়া
৫:১৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১, ২০২৬
Bnanews24.com
Home » ঝড়ের কবলে যাত্রীবোঝাই বিমান, আহত ৪০

ঝড়ের কবলে যাত্রীবোঝাই বিমান, আহত ৪০

ঝড়

বিএনএ বিশ্ব ডেস্ক: মাঝ আকাশে যাত্রীবোঝাই বিমান ঝড়ের কবলে পড়ার ঘটনা ঘটেছে। ভারতের মুম্বাই থেকে অণ্ডাল দুর্গাপুরগামী ওই প্লেনটি প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে রানওয়েতে অবতরণের সময় সমস্যায় পড়ে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, অণ্ডাল বিমানবন্দরের রানওয়েতে অবতরণের সময় প্রবল ঝাঁকুনি খায় প্লেনটি। এতে অন্তত ৪০ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে ২০ জনকে প্রাথমিক চিকিৎসার জন্য দুর্গাপুর হাসপাতালে নেওয়া হয়েছে। তবে কারও অবস্থাই গুরুতর নয়।

রোববার সন্ধ্যায় স্পাইসজেটের বিমানটি মুম্বাই থেকে অণ্ডালে রানওয়েতে নামে। সে সময় প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া ছিল। এতে বিমানটি প্রবল ঝাঁকুনি খেলে আহত হন যাত্রীরা।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারের ৫০০ কোটি টাকার তহবিল ঘোষণা এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী খুলনায় ১১ দলের গাড়ি বহরের সামনে ককটেল বিস্ফোরণ ৫ই আগস্টের ভিডিও ও 'র' এজেন্ট তকমা! কী বলেছিলেন তাহসিফ? সৌদি আরবে আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট দিয়ে ইতিহাস গড়লেন পোপ লিও এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২ দশমিক ১২ পাবনায় বজ্রপাতে ৬ জনের প্রাণহানি ফল জালিয়াতি : চট্টগ্রাম শিক্ষাবোর্ডের বোর্ডের ৩ কর্মচারীর বিরুদ্ধে মামলা সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় ৬ হামলার দাবি হুতিদের