26 C
আবহাওয়া
৬:৪৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১, ২০২৬
Bnanews24.com
Home » নারায়ণগঞ্জে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

নারায়ণগঞ্জে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

পানিতে ডুবে মৃত্যু

বিএনএ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই কিশোরী বোন মারা গেছে। রোববার (১ মে) বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বড়ালু এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলো, চাঁদনী আক্তার (১৩) ও সায়মা আক্তার (১১)। তারা রূপগঞ্জের বড়ালু এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করতো।

স্থানীয়রা জানান, বিকেলে স্থানীয় গনি মিয়ার পুকুরে গোসল করতে যায় দুই বোন। তাদের মধ্যে প্রথমে একজন পানিতে পড়ে গেলে তাকে বাঁচাতে যায় আরেক বোন।  সাঁতার  না জানায় দুই বোনই পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলো চিকিৎসক দুই বোনকেই মৃত ঘোষণা করেন।

রূপগঞ্জ থানার পুলিশ পরিদর্শক হুমায়ুন কবির গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারের ৫০০ কোটি টাকার তহবিল ঘোষণা এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী খুলনায় ১১ দলের গাড়ি বহরের সামনে ককটেল বিস্ফোরণ ৫ই আগস্টের ভিডিও ও 'র' এজেন্ট তকমা! কী বলেছিলেন তাহসিফ? সৌদি আরবে আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট দিয়ে ইতিহাস গড়লেন পোপ লিও এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২ দশমিক ১২ পাবনায় বজ্রপাতে ৬ জনের প্রাণহানি ফল জালিয়াতি : চট্টগ্রাম শিক্ষাবোর্ডের বোর্ডের ৩ কর্মচারীর বিরুদ্ধে মামলা সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় ৬ হামলার দাবি হুতিদের