30 C
আবহাওয়া
১১:০১ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » হিলি সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি

হিলি সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি

হিলি সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি

বিএনএ দিনাজপুর: দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সেইসঙ্গে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। যাতে ভারত থেকে অবৈধপথে কেউ বাংলাদেশে প্রবেশ করতে না পারে বা বাংলাদেশ থেকেও ভারতে যেতে না পারে সেজন্য সতর্ক রয়েছে বিজিবি।

এ ব্যাপারে বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার শওকত আলী বলেন, করোনার কারণে ইমিগ্রেশন চেকপোষ্ট বন্ধ থাকায় হিলি সীমান্ত দিয়ে পাসপোর্টে দুদেশের মাঝে যাত্রী পারাপার বন্ধ রয়েছে। সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি সব সময় সীমান্তে সতর্কাবস্থায় থাকে। এরপরেও সীমান্ত দিয়ে যাতে কেউ অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে আসতে না পারে সেজন্য সীমান্তে দায়িত্বরত সকল সদস্যকে সতর্ক করে দেয়া হয়েছে বলেও জানান তিনি।

বিএনএনিউজ/এস শাহী,আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের