25 C
আবহাওয়া
১:৫৫ অপরাহ্ণ - মে ২৬, ২০২৬
Bnanews24.com
Home » এমপি গিয়াস কাদের চৌধুরীর দুই ছেলেসহ চার জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

এমপি গিয়াস কাদের চৌধুরীর দুই ছেলেসহ চার জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা


বিএনএ, ডেস্ক : রাজধানীর গুলশানে এক শিল্পপতির ফ্ল্যাট দখলের সময় তার স্ত্রী-সন্তানদের মারধর, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংসদ সদস্য (এমপি) গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর দুই ছেলেসহ চারজনের  বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত

বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ বাদীপক্ষের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

পরোয়ানা জারি করা আসামিরা হলেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর দুই ছেলে সামির কাদের চৌধুরী ও শাকির কাদের চৌধুরী, মেরিনা ইরশাদ এবং আশিকুর রহমান।

এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন জুয়েল বলেন, আসামিরা ধার্য তারিখ পর্যন্ত জামিনে ছিলেন। এই আদেশ অনুযায়ী ১৫ আসামির মধ্যে ৯ জন আদালতে হাজিরা দেন। তবে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও তার নিরাপত্তারক্ষী রাকিব চৌধুরীসহ ছয়জন সময় চেয়ে আবেদন করেন। পরে বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আসামি সামির কাদের চৌধুরী, শাকির কাদের চৌধুরী, মেরিনা ইরশাদ এবং আশিকুর রহমানের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এর আগে গত বছরের ১৪ সেপ্টেম্বর প্রয়াত শিল্পপতি মাইনুল ইসলামের স্ত্রী ফারজানা আন্না ইসলাম মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ