23 C
আবহাওয়া
১০:৩৬ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » পড়াশোনার ঘাটতি পোষাতে উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী

পড়াশোনার ঘাটতি পোষাতে উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী

পড়াশোনার ঘাটতি পোষাতে উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী

বিএনএ ডেস্ক, ঢাকা: দীর্ঘ দুই বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়াশুনায় ঘাটতি হয়েছে। এই ঘাটতি পুষিয়ে নিতে ও স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে উদ্যোগ নেয়া হবে। এমন তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি।

বুধবার (২ মার্চ) সকালে ঢাকা কলেজে ‘মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ‘রাজনীতির কবি’ প্রকাশনার মোড়ক উন্মোচন, ‘অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ বিতরণ ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টশন-২০২২ এর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, করোনাকালে শিক্ষার্থীদের পারিবারিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থা ট্রমার মধ্য দিয়ে গিয়েছে। এই সময়ে শিক্ষার্থীদের পড়াশোনায় ঘাটতি হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দেখে চিহ্নিত করার চেষ্টা করা হয়েছে, কোথায় কেমন ঘাটতি রয়েছে। এই ঘাটতির বিষয়ে আমরা আরো নজর দিব বেশি। এক শিক্ষাবর্ষে হয়তো সব ঘাটতি পূরণ করতে পারবো না। যেখানে যা ঘাটতি হয়েছে, তা পূরণের চেষ্টা করতে হবে।

দীপু মনি বলেন, এইচএসসি পাশ করার পর যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রথম দিকে যে যে বিষয়ে শিক্ষার্থীরা শ্রেণিতে পাঠ গ্রহণ করবে তাদের সেই ক্ষেত্রে প্রাথমিক একটা অ্যাসেসমেন্ট করে সেই ঘাটতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করা হবে। করোনা পরিস্থিতির কিছু উন্নতি হওয়ায় শিক্ষার্থীদের এখন নিয়মিত ক্লাস হবে, যাতে শিক্ষার্থীরা সংকট কাটিয়ে উঠতে পারে।

অন্যদিকে আজ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কার্যালয়ে একাদশ শ্রেণির ২০২১-২২ শিক্ষাবর্ষের নতুন পাঠ্যবইয়ের মোড়ক উন্মোচন হয়েছে।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ
লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স