23 C
আবহাওয়া
১০:৩৫ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » মুসলিম দেশগুলোর প্রতি বৈষম্যমূলক আচরণ করে ইইইউ: এরদোগান

মুসলিম দেশগুলোর প্রতি বৈষম্যমূলক আচরণ করে ইইইউ: এরদোগান

তুরস্ক

বিএনএ ডেস্ক, ঢাকা: রাশিয়া ও ইউক্রেনকে অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়ে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, ইউক্রেনের প্রতি সমর্থন দেখিয়ে ইউরোপিও ইউনিয়ন যে পদক্ষেপ নিয়েছে তা প্রশংসার দাবি রাখে। তবে মুসলিম রাষ্ট্রগুলোর প্রতিও তাদের একইরকম সহানুভূতি দেখানো উচিত।

সাম্প্রতিক এক ভিডিও বার্তায়, ইউরোপিয়ান ইউনিয়নকে নীতিগত বৈষম্যমূলক আচরণের দায়ে অভিযুক্ত করে তুর্কি প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনের মতো মুসলিম রাষ্ট্রগুলোর প্রতিও একইরকম সহানুভূতি দেখান। হরহামেশাই মুসলিম দেশগুলো হামলার শিকার হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট লড়াই করে বাহবা পাচ্ছেন। তবে মুসলিম দেশগুলো যখন নিজের অধিকারের কথা বলে তখন এমন বাহবা পায় না।

গত ২৮ ফেব্রুয়ারি এরদোগান বলেন, যুদ্ধ পরিস্থিতি নিয়ে রাশিয়া ও ইউক্রেন কারও সাথেই সম্পর্ক নষ্ট করবে না তুরস্ক। ইউক্রেন ও রাশিয়া দু’দেশের সাথেই তুরস্কের জলসীমা রয়েছে। দুটি প্রণালী সংযুক্ত করেছে ভূমধ্যসাগর ও কৃষ্ণসাগরকে। যুদ্ধের উত্তেজনা কমাতে দুই প্রণালীতে যুদ্ধজাহাজ চলাচল বন্ধের উদ্যোগ নেয়ার কথাও জানান তিনি।

এছাড়া যুদ্ধ ইস্যুতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের অবস্থানের সমালোচনা করেন তিনি। শঙ্কা প্রকাশ করে এই নেতা বলেন, তাদের আচরণ, আন্তর্জাতিক শৃঙ্খলা ভেঙে পড়ার ইঙ্গিত।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ
লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স