23 C
আবহাওয়া
১০:২৭ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » পাংশায় টিকটক করতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের

পাংশায় টিকটক করতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের

পাংশায় টিকটক করতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের

বিএনএ ডেস্ক, ঢাকা: রাজবাড়ীর পাংশায় একাকি টিকটক ভিডিও বানাতে গিয়ে আলহাজ হোসেন নামে এক কলেজ ছাত্র ট্রেনে কাটা পড়েছেন। বুধবার (২ মার্চ) সকাল ১০টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার কালিকাপুর রেল ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নিহত আলহাজ হোসেন পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের পুঁইজোর গ্রামের মো. রেজাউল মণ্ডলের ছেলে। তিনি পাংশা কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

রাজবাড়ী রেলওয়ে থানার ওসি ফরহাদ হোসেন সাংবাদিকদের জানান, বুধবার সকাল ১০টার দিকে খুলনা থেকে গোয়ালন্দ ঘাটগামী মেইল ট্রেন নকশি কাঁথা’র নিচে পড়েন তিনি। আলহাজ রেলব্রিজের ওপর কানে হেডফোন দিয়ে নাচানাচি করছিলেন। এসময় মেইল ট্রেনটি এসে পড়লে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ
লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স