30 C
আবহাওয়া
৮:৩১ অপরাহ্ণ - অক্টোবর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্রপ্রার্থী পবনের প্রার্থিতা বাতিল

লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্রপ্রার্থী পবনের প্রার্থিতা বাতিল

লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্রপ্রার্থী পবনের প্রার্থিতা বাতিল

বিএনএ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্রপ্রার্থী মোহাম্মদ হাবিবুর রহমান পবনের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২ জানুয়ারি) নির্বাচন কমিশনের উপসচিব মো. আব্দুছ সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হাবিবুর রহমান পবন গত ৩০ ডিসেম্বর সন্ধ্যা ৭টা ২২ মিনিটে জেলা প্রশাসক, লক্ষ্মীপুর ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফোন করে অকথ্য, আপত্তিকর ও অশোভন বক্তব্য দেন। এ ছাড়াও রিটানিং অফিসার ও পুলিশ সুপারকে তিন দিনের মধ্যে বদলিসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণের বিষয়ে ভয়-ভীতি ও হুমকি প্রদান করেন।

এরপর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করে জেলা প্রশাসক, লক্ষ্মীপুর ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার ৩০ ডিসেম্বর নির্বাচন কমিশনের সচিবের কাছে একটি চিঠি দেন। জেলা নির্বাচন অফিসারের তদন্তে ঘটনার সত্যতা মেলে। এর ফলে ‘নির্বাচন-পূর্ব অনিয়ম’ সংঘটনের প্রমাণ পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হাবিবুর রহমান পবনের প্রার্থিতা বাতিল করল ইসি।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২৭ লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন রমনা অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার কক্সবাজারের ইনানি বিচে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৫ আজ দেশের সব ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম চলবে বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু রাজধানীর সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর