25 C
আবহাওয়া
৭:৪৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » চাঁদপুরে ৭ লাখ টাকার জাটকা জব্দ

চাঁদপুরে ৭ লাখ টাকার জাটকা জব্দ


বিএনএ ডেস্ক : মেঘনা নদীর মোহনায় ৩টি যাত্রিবাহী লঞ্চ থেকে প্রায় ৭ লাখ ৫০ হাজার টাকার ২ হাজার ৫০০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। শুক্রবার(১ জানুয়ারি) দিবাগত রাতে জাটকাগুলো জব্দ করে বাংলাদেশ কোস্ট গার্ডের চাঁদপুর স্টেশন।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক বলেন, চাঁদপুরের মেঘনা নদীর মোহনায় এমভি সোনার তরী-২ (ভোলার দৌলতখান থেকে ঢাকার সদরঘাট গামী), এমভি তাসরিফ-৩ (হাতিয়ার চরফেশন থেকে ঢাকার সদরঘাট গামী) এবং এমভি শাহরুক-১ (শরিয়তপুরের গুশের হাট থেকে ঢাকা সদরঘাট গামী) নামক ৩টি যাত্রিবাহী লঞ্চে অভিযান চালানো হয়। এ সময় আড়াই হাজার কেজি জাটকা জব্দ করা হয়। অভিযানে জাটকার প্রকৃত মালিকদের পাওয়া যায়নি। জব্দ জাটকাগুলো নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং সহকারী মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরীব দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, কোস্ট গার্ডের এখতিয়ারভূক্ত  এলাকাগুলোতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাতি দমন ও জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবৈধভাবে মৎস্য আহরণ, জাটকা নিধন রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের