27 C
আবহাওয়া
৮:০২ পূর্বাহ্ণ - এপ্রিল ১৭, ২০২৬
Bnanews24.com
Home » বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় হাটহাজারী বিএনপির দোয়া মাহফিল

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় হাটহাজারী বিএনপির দোয়া মাহফিল


বিএনএ, হাটহাজারী : বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনার্থে হাটহাজারীর (দক্ষিণ) শিকারপুর ও বুড়িশ্চর বিএনপির উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল করা হয়। সোমবার (১ ডিসেম্বর) বাদ আছর কুয়াইশ-অক্সিজেন রাস্তার মাথায় একটি কমিউনিটি সেন্টার প্রাঙ্গনে এটি অনুষ্ঠিত হয়

এতে সভাপতিত্ব করেন শিকারপুর বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ ইউসুফ খাঁন। দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হক, বিশেষ অতিথি ছিলেন মাহবুবুল আলম চৌধুরী, আলহাজ্ব নুরুন্নবী তালুকদার, মাওলানা মীর কাশেম, আলহাজ্ব জাকের হোসেন চেয়ারম্যান, আলহাজ্ব খায়রুন্নবী, ফারুকে আজম, একরাম হোসেন চৌধুরী, সিরাজুল ইসলাম রাশেদ, কাজী মোঃ মোহসিন, মোঃ শফিউজ্জামান, মোঃ গিয়াস উদ্দিন, এম ইলিয়াছ আলী।

দোয়া মাহফিলে আরও অংশগ্রহন করেন সৈয়দ সরওয়ার, নুর হোসেন মেম্বার, এস এম মহিউদ্দিন, সরওয়ার জাহান পুতুল, সৈয়দ তাজুল ইসলাম মেম্বার, মুছা আনছারী, আজগর হোসেন মনু, জসিম উদ্দিন, রবিউল হোসেন, মাহফুজল হক টিটু, মোঃ মজুমদার, জাহাঙ্গীর আলম মেম্বার, ইঞ্জি. মাহফুজুর রহমান, আবদুল মান্নান, রাশেদ আলী মাহমুদ, মোঃ ইদ্রিস, শাহ আলম, সেলিম রানা, আইয়ূব পাভেল, সেলিম তালুকদার, মাহাবুবুল আলম, নেজাম উদ্দিন, এয়ার মোঃ বাচা, ইউসুফ আলী, রহিম উদ্দিন রাজু, মোস্তফা মনোয়ার মুন্না, শাহজাহান খান, মোহাম্মদ আরমান, ফোরকান হোসেন সুমন, আলমগীর বাচা, মোঃ শাহজাহান, হুজ্জাতুল ইসলাম, এমরান হোসেন, জিয়াউদ্দিন মিজান, মিনহাজ মাসুম বাবু, শাহনেওয়াজ মুন্না, আলাউদ্দিন, রিপাতুল ইসলাম শাওন, ওয়াহিদ তালুকদার, আবদুল করিম, খালেদ রিজভী, মোঃ গিয়াস উদ্দিন, নুরুল হুদা হৃদয়, মোহাম্মদ ইসমাইল, হেলাল উদ্দিন, মোঃ আবির, মোঃ রুবেল, সাজ্জাদ হোসেন প্রমুখ।

দোয়া মাহফিল ও মিলাদ শেষে মোনাজাত পরিচালনা করেন স্থানীয় জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা মুহম্মদ মজিবুল হক।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ