29 C
আবহাওয়া
৮:৫২ অপরাহ্ণ - নভেম্বর ২, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজার-সেন্টমার্টিন নৌ-রুটে জাহাজ চলাচল শুরু

কক্সবাজার-সেন্টমার্টিন নৌ-রুটে জাহাজ চলাচল শুরু

কক্সবাজার-সেন্টমার্টিন নৌ-রুটে জাহাজ চলাচল শুরু

বিএনএ, কক্সবাজার: নানা আন্দোলন আর নাটকীয়তা শেষে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। ফলে পর্যটকদের স্বস্তির পাশাপাশি পর্যটন সংশ্লিষ্টদের মুখে হাসি ফুটেছে। রোববার (১ ডিসেম্বর) সকাল ১০টায় প্রথমদিনে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটি ঘাট থেকে প্রায় ৭০০ যাত্রী নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায় বার আউলিয়া নামক একটি জাহাজ।

এর আগে গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হওয়ার কথা থাকলেও যাত্রী সংকটের কারণে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ যাতায়াত সাময়িক রন্ধ রাখার সিদ্ধান্ত নেয় জাহাজ মালিক কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেন সেন্টমার্টিন পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক ও জাহাজের পরিচালক হোসাইন ইসলাম বাহাদুর।

তিনি বলেন, দীর্ঘ নয় মাসের বেশি সময় বন্ধ থাকার পর কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হয়েছে। আজ প্রথমদিনে ৭০০ জন যাত্রী নিয়ে বার আউলিয়া জাহাজটি সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ৭০০ জনের মধ্যে দ্বীপের স্থানীয় বাসিন্দাও রয়েছে। ফলে পর্যটকদের স্বস্তির পাশাপাশি পর্যটন সংশ্লিষ্টদের মুখে হাসি ফুটেছে। জাহাজটি বিকেল সাড়ে ৩টায় সেন্টমার্টিন পৌঁছাবে সেখান থেকে ৫টায় কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসবে।

সেন্টমার্টিনে পর্যটন নিয়ন্ত্রণ কমিটির আহ্বায়ক ও কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াছমিন চৌধুরী বলেন, প্রথমদিনে যাত্রী নিয়ে একটি জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমরা সবকিছু পরিদর্শন করছি। কোনো অসংগতি ও পর্যটক হয়রানি সহ্য করা হবে না।

উল্লেখ্য, সম্প্রতি নাফ নদীতে ডুবোচর জেগে ওঠায় নাব্যতা সংকট এবং মিয়ানমার সীমান্তে গুলির কারণে নিরাপত্তার অভাবে আপাতত টেকনাফ থেকে জাহাজ চলাচলের অনুমতি ছিল না। শুধু কক্সবাজার শহর থেকে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছিল।

প্রতি বছর সরকারের পক্ষ থেকে অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত ছয় মাস টেকনাফ-সেন্টমার্টিন ও কক্সবাজার-সেন্টমার্টিন নৌ-রুটে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়। বাকি ছয় মাস সাগর উত্তাল থাকায় জাহাজ চলাচল বন্ধ রাখা হয়। সোমবার (২ ডিসেম্বর) থেকে কেয়ারী সিন্দাবাদ ও আরেকটি জাহাজ চলাচলের কথা রয়েছে।

বিএনএনিউজ/ বিএম/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ‌‘মুরাসু’ ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের পাশে বিজনেস জেট বিধ্বস্ত, সব আরোহী নিহত গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আজও মহাসড়ক অবরোধ গাজীপুরে, ভোগান্তিতে যাত্রীরা বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন সেবা চালু পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ছাগলনাইয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা নতুন কাঠামোতে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল