26 C
আবহাওয়া
১১:০৮ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » দ্বিতীয়বার মা হলেন শুভশ্রী

দ্বিতীয়বার মা হলেন শুভশ্রী

নায়িকা

বিনোদন ডেস্ক: খেলার সঙ্গী পেল শুভশ্রী-রাজ দম্পতির ছেলে ইউভান। বৃহস্পতিবার দ্বিতীয়বার মা হয়েছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

কলকাতার একটি বেসরকারি হাসপাতালে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন শুভশ্রী। সামাজিক মাধ্যমে এ খবর জানিয়েছেন অভিনেত্রীর স্বামী রাজ চক্রবর্তী।

কন্যা সন্তান জন্ম দিয়েছেন অভিনেত্রী। এমনটা উল্লেখ করে নিজের এক্স (আগে যা ছিল টুইটার) অ্যাকাউন্টে রাজ লিখেছেন, আমাদের ঘর ছোট্ট এক গুচ্ছ ভালোবাসার আগমন ঘটেছে। আমাদের ছোট্ট রাজকন্যার জন্য আশীর্বাদ ও ভালোবাসা চাই।

রাজের পোষ্টই বলে দিচ্ছে মেয়ের মা হয়েছেন শুভ। তবে কন্যার ছবি প্রকাশ করেননি নির্মাতা। ধারণা করা হচ্ছে আপাতত সন্তানের মুখ দেখাবেন না তারা। হাসপাতাল সূত্রে জানা গেছে, মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন।

২০২০ সালে লকডাউনের সময় জন্ম হয় শুভশ্রী-রাজের প্রথম সন্তান ইউভানের। দ্বিতীয় সন্তান নেওয়ার পরিকল্পনা করতে বেশি সময় নেননি তারা। কেননা দুজনেই চেয়েছিলেন ইউভানের যেন একজন খেলার সঙ্গী আসে।

বিষয়টি নিয়ে সেসময় ভারতীয় সংবাদমাধ্যমকে রাজ বলেছিলেন, সবটাই পরিকল্পিত। আমি-শুভ ঠিকই করেছিলাম ইউভানের তিন বছর হতেই ওর একজন খেলার সঙ্গী নিয়ে আসতে হবে। সেই মতোই সবটা হচ্ছে। যদি কেউ ভাবে আনপ্ল্যান্ড তা কিন্তু একেবারেই নয়।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী