30 C
আবহাওয়া
৮:৪৪ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ধামরাইয়ে পাটের গুদামে আগুন, ১৫ লাখ টাকার ক্ষতি

ধামরাইয়ে পাটের গুদামে আগুন, ১৫ লাখ টাকার ক্ষতি

ধামরাইয়ে পাটের গুদামে আগুন, ১৫ লাখ টাকার ক্ষতি

বিএনএ, সাভার: ঢাকার ধামরাইয়ে সাটুরিয়া বাজারের একটি পাটের গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। গুদামে রক্ষিত প্রায় ১৫ লাখ টাকার পাট ও দোকান ঘর আগুনে পুড়ে গেছে দাবি ক্ষতিগ্রস্থদের। ফায়ার স্টেশনের ২টি ইউনিট ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার (০১ সেপ্টেম্বর) সকালে উপজেলার আমতা ইউনিয়নের সাটুরিয়া বাজার বাস স্ট্যান্ড এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী হাসান আলী বলেন, সকালে পাটের গুদামে ধোয়া উঠতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। এ সময় গুদামঘরের ভিতরে আগুনে পুড়ে চারদিকে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। গুদামে আমার ৩৫০মণ পাট ছিল। পাশে আমার একটি স্টিলের দোকান ঘর। গুদাম ঘর থেকে আগুন লেগে তা ছড়িয়ে আমার আরেকটি দোকান ঘরের কিছু অংশ পুড়ে যায়। এতে আমার ১৫ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম বলেন, সকালে সাটুরিয়া ফায়ার স্টেশনে একজন লোকের মাধ্যমে খবর পাওয়া যায় বাজারের পাশে আগুন লাগছে। সাথে সাথে আমাদের সাটুরিয়া ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে চলে আসে। ২ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের সূত্রপাত জানা যায়নি।

বিএনএ/ ইমরান খান, ওজি

Loading


শিরোনাম বিএনএ
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা হরমুজে মার্কিন নৌজাহাজ ও তেল ট্যাংকারে ইরানের হামলা