30.8 C
আবহাওয়া
১০:৫১ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশু নিহত

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশু নিহত


বিএনএ,ঢাকা: রাজধানীর শাহজাদপুর এলাকার একটি বাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাবিবা ইসলাম জান্নাত (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) বিকেল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের বাবা মো. আব্দুল্লাহ বলেন, আমাদের বাসার জানালায় হাত দিলে বাইরে দিয়ে যাওয়া ইলেকট্রিক তারে স্পর্শ লাগে। এতে কিছুক্ষণ আমার মেয়ে তারের সঙ্গে আটকে যায়। আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিই। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতী থানার পসরা গ্রামে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ছাগলনাইয়ায় অসহায় নারীদের মাঝে চেক ও সেলাই মেশিন বিতরণ ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি