26.6 C
আবহাওয়া
১০:১১ পূর্বাহ্ণ - জুলাই ১৮, ২০২৬
Bnanews24.com
Home » কর্ণফুলীতে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

কর্ণফুলীতে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার


বিএনএ,চট্টগ্রাম:  নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. শাহিদুল ইসলাম প্রবাসী সাব্বির (২৫)–কে গ্রেপ্তার করেছে কর্ণফুলী থানা পুলিশ।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে নগরীর কোতোয়ালি থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।

গ্রেপ্তারকৃত সাব্বির চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার মোহাম্মদপুর আফজল মসজিদ এলাকার বাসিন্দা। তিনি মৃত আব্দুল মালেক কোম্পানির ছেলে।

পুলিশ জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে নাশকতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সাব্বির নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সক্রিয় সদস্য ছিলেন।

ওসি শরীফ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Loading


শিরোনাম বিএনএ
মোজাফফরের বিষয়টি সেনাবাহিনী খতিয়ে দেখছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু জলাবদ্ধতা কেন হচ্ছে সেটা বের করার চেষ্টা করছি : মীর হেলাল বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে : অর্থমন্ত্রী নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম ১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি বলে ভাইরাল সেই ছাত্রী মাইলস্টোনের কেউ নন চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জাতীয় যুব দিবস ফের ১ নভেম্বর, সিদ্ধান্ত বদল সরকারের বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বছরে ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব : রাষ্ট্রদূত ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩০৬