23 C
আবহাওয়া
৮:৪৩ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » মেডিকেল প্রশ্নফাঁসের গুজব ছড়ানোয় আটক ২

মেডিকেল প্রশ্নফাঁসের গুজব ছড়ানোয় আটক ২

পরীক্ষা

বিএনএ ডেস্ক, ঢাকা: ২০২১-২২ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজসমূহে এমবিবিএস ভর্তি পরীক্ষা শুরুর আগেই প্রশ্নফাঁসের গুজব ছড়ানোর অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। ভর্তি পরীক্ষা শুরুর পর শুক্রবার (১ এপ্রিল) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একটি কেন্দ্র পরিদর্শনের পর স্বাস্থ্যমন্ত্রী এই তথ্য দেন। তবে কোথা থেকে তাদের আটক করা হয়েছে সে বিষয়ে কিছু বলেননি তিনি।

এদিন সকাল ১০টায় সারাদেশের ১৯ কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে মেডিকেলে ভর্তির পরীক্ষা শুরু হয়। এতে অংশ নেন এক লাখ ৪৩ হাজার ৯১৫ শিক্ষার্থী। এবার প্রতি আসনে বিপরীতে লড়ছেন ৩৩ জন।

এমসিকিউর ১০০ নম্বর এবং এসএসসি ও এইচএসসির ২০০ নম্বর, মোট ৩০০ নম্বরের মাধ্যমে সরকারি মেডিকেল কলেজের জন্য এবার ৪ হাজার ৩৫০ জন শিক্ষার্থী নির্বাচন করা হবে। পরীক্ষা শুরুর পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যান স্বাস্থ্যমন্ত্রী। সেখানে একটি কেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকদের সামনে কথা বলেন।

জাহিদ মালেক বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে চলছে। পরীক্ষা শুরুর আগেই প্রশ্নফাঁসের গুজব ছড়ানোর অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। এছাড়া প্রশ্নফাঁস রোধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ নজদারিতে রাখা হয়েছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স