23 C
আবহাওয়া
৭:৫৮ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » বন্দুকধারীর গুলিতে যুক্তরাষ্ট্রে নিহত ৪

বন্দুকধারীর গুলিতে যুক্তরাষ্ট্রে নিহত ৪


বিএনএ, যুক্তরাষ্ট্র :যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি শহরে বন্দুকধারীর গুলিতে  কমপক্ষে চারজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও দুজন। বুধবার (৩১ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যায় ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে অবস্থিত অরেঞ্জ শহরে এ ঘটনা ঘটেছে ।

ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার পর চারজনের মরদেহ উদ্ধার করেছে তারা। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা আহত দুজনকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এ ঘটনাকে ‘ভয়ঙ্কর এবং হৃদয়বিদারক’ বলে উল্লেখ করেছেন। হামলার পর এক বিবৃতিতে তিনি বলেন, ভয়ঙ্কর হামলায় নিহতদের পরিবারের প্রতি আমাদের সহমর্মিতা ও ভালোবাসা থাকবে।

এদিকে বন্দুক হামলার পরবর্তী বিভিন্ন ঘটনাবলী পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য ক্যাটি পোরটার্স। এক বিবৃতিতে তিনি বলেন, অরেঞ্জ শহরে বন্দুক হামলা ও হতাহতের ঘটনায় আমি খুবই ব্যথিত। হামলায় হতাহতদের আমরা স্মরণ রাখব এবং তাদের স্বজনদের প্রতি আমাদের ভালোবাসা থাকবে।

বিএনএ/ ওজি 

 

 

Loading


শিরোনাম বিএনএ
লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স