27 C
আবহাওয়া
১১:৫৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে খেলবে সাকিব

দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে খেলবে সাকিব


 

বিএনএ, স্পোর্টস ডেস্ক : আগামী মাসে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে বাংলাদেশ দলে থাকবেন সাকিব আল হাসান। সোমবার (২৮ ফেব্রুয়ারি) আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডের পর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপান।

বিসিবি প্রধান বলেন,‘ দূরে থেকেই আমাদের মধ্যে সংক্ষিপ্ত কথা হয়েছে। সাকিব আমাকে দেখেই বলল কিছু আলোচনা করতে চায়। আমিও চিৎকার করে বলেছি আগে তোমাকে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে হবে, এরপর আমরা একত্রে বসে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলব। জবাবে সাকিব মাথা নেড়ে জানাল ঠিক আছে। আপনি যা চান তাই হবে।’

এর আগে বিসিবি ক্রিকেট অপারেশন্স এর চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছিলেন, ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে কয়েকদিনের মধ্যে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে আলোচনায় বসবেন সাকিব।

ইউনুস বলেন, আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে বিসিবিকে নিজের সিদ্ধান্তের কথা জানাতে চান এই অল রাউন্ডার। তিনি আরো বলেন, আগামী এক বছরের মধ্যে তিন ফর্মেটের অনেকগুলো ম্যাচ খেলবে বাংলাদেশ। সে বিষয়ে সাকিবের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানতে চান বিসিবি প্রধান।

এর আগে টেস্ট ক্রিকেট থেকে ছয় মাসের ছুটি চেয়ে বিসিবির কাছে আবেদন করেছিলেন সাকিব। ওই আবেদনে দক্ষিণ আফ্রিকা সফর থেকেও ছুটি চেয়েছিলেন তিনি। অবশ্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পাওয়ার চিন্তা থেকেই এই আবেদন করেছিলেন সাকিব। বিসিবিও তাকে ছুটি দেয়ার বিষয়টি অনুমোদন করেছিল। কিন্তু আইপিএলের নিলামে সাকিব দল না পাওয়ায় ওই পরিকল্পনাও বাতিল হয়ে গেছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী