বিএনএ, ঢাকা: ঢাকা জেলার প্রথম নারী পুলিশ সুপার (এসপি) পদে দায়িত্ব পেয়েছেন শামীমা পারভীন শিল্পি। তাঁকে ঢাকা জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি এর আগে পুলিশ অধিদপ্তরে দায়িত্ব পালন করছিলেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
একই আদেশে বর্তমান পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) বদলি করা হয়েছে। এছাড়া দেশের আরও কয়েকটি জেলায় পুলিশ সুপার পদে রদবদল আনা হয়েছে বলে জানা গেছে।
শামীমা পারভীন নড়াইল জেলার বাসিন্দা। ২৫তম বিসিএসে উত্তীর্ণ হয়ে ২০০৬ সালের ২১ আগস্ট সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পুলিশ বাহিনীতে যোগ দেন তিনি।বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের ১ নম্বর যুগ্ম সম্পাদকের পদে ছিলেন তিনি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশের জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুলের জীবনসঙ্গী শামীমা পারভীন।
ছাত্রজীবনে পড়াশোনা করেছেন ঢাকার সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। জাবি শাখা ছাত্রদল ও কেন্দ্রীয় ছাত্রদলের নেত্রী ছিলেন তিনি।
বিএনএ/ওজি
![]()

